ওয়াইফাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়াইফাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪

কেরানিগঞ্জে ফ্রী ওয়াইফাই চালু

ঢাকার কেরানিগঞ্জ উপজেলাকে 'ওয়াইফাই জোন' হিসেবে ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। আজ মঙ্গলবার কেরানিগঞ্জে ডিজিটাল মেলা ২০১৪-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এক বছরের জন্য বিনা মূল্যে সর্বনিম্ন এক এমবিপিএস ও সর্বোচ্চ দুই এমবিপিএস গতিতে ইন্টারনেট-সেবা দেওয়ার ঘোষণা দেন তিনি। সাসেক ইনফর্মেশন হাইওয়ে প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের ৩০টি জায়গায় ইন্টারনেট-সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে পাইলট প্রকল্প হিসেবে কেরানিগঞ্জ উপজেলাকে রাখা হয়েছে।

সূত্র-- প্রথম আলো 

রবিবার, ৪ মে, ২০১৪

এন্ড্রয়েড মোবাইলকে ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার

এন্ড্রয়েড মোবাইলকে দিয়ে এখন অনেক কিছুই করা যাচ্ছে৷ তেমনি এন্ড্রয়েডকে ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করা যায়৷
যারা এখনও এই পদ্ধতি জানে না তাদের জন্যই এই পোস্ট৷
কথা না বাড়িয়ে শুরু করা যাক৷ প্রথমেই যেটা দরকার, তা হল আপনার সিমে ইন্টারনেট সংযোগ থাকতে হবে যা দিয়ে আপনি ওয়াইফাই চালু করবেন এবং ব্যবহার করবেন৷
প্রথমেই আপনার মোবাইলের সেটিংস্ এ গিয়ে More option এ যান৷

এরপর tethering and portable hotspot এ যান৷

এরপর WLAN hotspot অফ করা থাকবে, সেটা অন করুন৷

Bluetooth tethering অন করেও ব্লুটুথ দিয়ে আপনি ইন্টারনেট চালাতে পারেন৷
তবে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে, আপনার মোবাইলের ডেটা কানেকশন অন করে রাখবেন৷ তা নাহলে, আপনি কোনকিছুই করতে পারবেন না৷
ধন্যবাদ৷
আপনার এন্ড্রয়েড সম্পর্কে যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট করতে পারেন৷